• --Slide

মেনু নির্বাচন করুন

প্রতিষ্ঠানের ইতিহাস :


বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের যাত্রা শুরু হয় স্থানীয় গণমান্য ব্যক্তি, শিক্ষানুরাগী ও সমাজসেবক দানবীর আলতাফুর রহমান তালুকদার সাহেবের উদ্যোগে। ১৯৬০ এর দশকে  জামালপুর জেলার মাদারগঞ্জ   উপজেলায়  নারী সুযোগ ছিল না  বিধায় দানবীর আলতাফুর রহমান তালুকদার ১৯৬৪ সালে  তার মায়ের  নামে বিদ্যালয়টির  জমি দান করেন এবং নাম দেন বালিজুড়ী রওশন আরা। পরবর্তী তে বিদ্যালয়টি ০১/০৭/১৯৮৭ সালে সরকারি স্বীকৃতি  লাভ করে, যা আজকের  বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নামে প্রতিষ্ঠিত হয়।

প্রথমদিকে সীমিত শ্রেণিকক্ষ ও অল্পসংখ্যক শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও, সময়ের সাথে সাথে এটি একটি পূর্ণাঙ্গ সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিণত হয়। প্রতিষ্ঠার পর থেকে অনেক শিক্ষার্থী এখান থেকে এসএসসি পাশ করে দেশের বিভিন্ন স্বনামধন্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে এবং দেশের উন্নয়নে অবদান রাখছে।